সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের ‘স্প্রিং-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগীয় প্রধান আরমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী। বিশেষ অতিথি ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী, প্রক্টর এসকে মো. হাবিবুল্লাহ ও বিভাগের শিক্ষকবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয় সহসভাপতি এ জে এম ওমর ফারুক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক তানজিলা ইলিয়াস ও ওয়াজিদুল্লাহ ওয়াস্তি। সাংস্কৃতিক পর্বে অতুল, শ্রাবন্তী ও মাহাসহ অন্যান্য শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান এবং চমৎকার নৃত্য পরিবেশনা অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। বিজ্ঞপ্তি।



