সিলেট ব্যুরো
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পূর্বে ফ্যাসিস্ট সরকারের শ্রমিক সংগঠন শ্রমিকদের ওপর জুলুমতন্ত্র কায়েম করেছিল। তারা শ্রমিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলত। শ্রমিকদের অধিকার আদায়ের নামে নিজেরা সুবিধা ভোগ করত। বর্তমান সরকারের শ্রমিক সংগঠন নতুন করে জুলুমতন্ত্র কায়েমের চেষ্টা করছে। এ দেশে শ্রমিকদের ওপর আর জুলুমতন্ত্র কায়েম করতে দেয়া হবে না। এ ব্যাপারে শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে।
তিনি গতকাল শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত দিনব্যাপী ট্রেড ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শিক্ষাশিবিরে মহানগর শ্রমিক কল্যাণের সব ইউনিটের সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন।



