ঘিওরে লোকনাথের তিরোধান উৎসব শুরু

Printed Edition

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাপনগর (বেপারীপাড়া) শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে ১৩৬তম তিরোধান উৎসব উপলক্ষে গতকাল বুধবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। সকালে মন্দির প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উৎসব উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ, গণপ্রার্থনা, মহানামযজ্ঞ, অষ্টকালীন লীলা সংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা তুফান জানান, আয়োজিত এ উৎসব আগামী ৭ জুন পর্যন্ত চলবে।