ক্রীড়া প্রতিবেদক
জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী যুব ডেভলপমেন্ট প্রোগ্রাম-২০২৬ ফুটবলে গতকাল গ্রুপ-‘এ’ এর ম্যাচে রংপুর জেলা ১০-০ গোলে কুড়িগ্রামকে হারিয়েছে। রংপুরের হয়ে আনায়না ডাবল হ্যাটট্রিক করেন। অপর ম্যাচে দিনাজপুর জেলা ৫-০ গোলে লালমনিরহাটকে পরাজয়ের স্বাদ দিয়েছে। দিনাজপুরের কোশালি শরেন দু’টি গোল করেন। এ দিকে রাজরাড়ী জেলা মাঠে রাজবাড়ী ৫-০ গোলে গোপালগঞ্জকে পরাজিত করেছে। ফেনী জেলা মাঠে রাঙ্গমাটি জেলা ৫-০ গোলে সিলেটকে পরাজিত করে।



