ক্রীড়া ডেস্ক
আইসিসির মার্চ মাসের সেরা অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দুই খেলোয়াড় সঞ্জু স্যামসন, জাসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার ব্যাটার কনর এস্তেহুইজেন। নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও দক্ষিণ আফ্রিকার আয়াবঙ্গা খাকা। গত মাসের সেরার লড়াইয়ে থাকা ক্রিকেটারদের তালিকা গতকাল প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।



