লুইজিয়ানায় কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী এলাকা বাতিলের পদক্ষেপে ক্ষোভ

Printed Edition

রয়টার্স

লুইজিয়ানায় রিপাবলিকানরা একটি কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী এলাকা বাতিলের উদ্যোগ নেয়ায় রাজ্যজুড়ে ক্ষোভ ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। শৈশবে লিওনা টেট ছিলেন ‘নিউ অরলিন্স ফোর’-এর একজন, যারা দক্ষিণ আমেরিকায় প্রথম কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী হিসেবে বর্ণবৈষম্য ভেঙে স্কুলে যোগ দিয়েছিলেন। তখন সশস্ত্র ইউএস মার্শালরা তাদের নিরাপত্তা দিয়ে ক্লাসে নিয়ে যেত।

ছয় দশকেরও বেশি সময় পর শুক্রবার টেট রিপাবলিকান আইন প্রণেতাদের বলেন যে অন্তত একটি কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ এলাকা ভেঙে দেওয়ার প্রস্তাব তার সেই ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনছে। ব্যাটন রুজে রাজ্য ক্যাপিটলে এক শুনানিতে তিনি বলেন যে, নির্বাচিত কর্মকর্তাদের এই পদক্ষেপ সেই সময়ের উগ্রপন্থীদের আচরণের মতোই মনে হচ্ছে, যারা কৃষ্ণাঙ্গদের অধিকার কেড়ে নিতে চেয়েছিল। আট ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই শুনানিতে কৃষ্ণাঙ্গ কংগ্রেস সদস্য, যাজক ও কর্মীরা আবেগঘন ও জোরালো বক্তব্য দেন।