কিডনি ও হাড়ের জটিল রোগের অন্তর্নিহিত কারণ হিসেবে ‘মাল্টিপল মাইলোমা’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করতে পার্কভিউ হসপিটালের উদ্যোগে একটি বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। ‘কিডনি ও হাড়ের সমস্যার ‘ট্রোজান হর্স’ হিসেবে মাল্টিপল মাইলোমা’ শীর্ষক এই সিম্পোজিয়ামটি রোববার হসপিটালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: মেরিনা আরজুমান্দের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এটিএম রেজাউল করিম। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেমাটোলজি বিশেষজ্ঞ ডা: জামাল উদ্দিন তানিন, কনসালটেন্ট, পার্কভিউ হসপিটাল। সিম্পোজিয়ামে বিশেষজ্ঞ প্যানেল হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রখ্যাত চিকিৎসকবৃন্দ, প্রফেসর ডা: মো: নুরুল হুদা (নেফ্রোলজি), প্রফেসর ডা: মো: কাওসারুল মতিন (অর্থোপেডিক সার্জারি), প্রফেসর ডা: এম এ সাত্তার ( মেডিসিন) এবং ডা: মো: নাজিবুর রহমান (রিউমাটোলজি), কনসালটেন্ট, পার্কভিউ হসপিটাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা: এম এ হাসান চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সাবেক পরিচালক, বিআইটিআইডি, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।
পার্কভিউ হসপিটালে ‘মাল্টিপল মাইলোমা’ বিষয়ক বৈজ্ঞানিক সিম্পোজিয়াম
Printed Edition



