গত ৭ মে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরীফে মাসিক জিকির ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জৈনপুরী পীর সৈয়দ মাহবুবুর রহমান সূরা আলে ইমরানের নবম রুকুর ৮১ নং আয়াত ‘ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান্নাবিয়্যিনা’-এর তাফসির করেন।
পীরজাদা সৈয়দ মিশকাতুর রহমানের উপস্থাপনায় মাহফিলে আরো উপস্থিত ছিলেন আদর্শ ইসলামী মিশন কামিল মাদরাসার সহঅধ্যাপক মাওলানা তোজাম্মেল হক, হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, খলিফায়ে জৈনপুরী মুফতি মাওলানা মাঈনুদ্দীন, সাকিল আহমদ মীরপুরী, আলহাজ ডা: মাহমুদ সর্দার প্রমুখ। বিজ্ঞপ্তি।



