ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রে ম্যাচ বয়কটের হুমকি দিলেও বিশ্বকাপে খেলতে চায় ইরান। তারা বিকল্প ভেনু হিসেবে মেক্সিকোকে পছন্দ করেছে। এদিকে গ্রুপে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড জানিয়েছে, তারা ইরানের সাথে ম্যাচ যুক্তরাষ্ট্রের বাইরে অন্যত্র খেলতে রাজি। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ হওয়ার কথা রয়েছে ইরানের।



