৯৯৯-এ কলে ফায়ার সার্ভিসের উদ্ধার

কলেজের লিফটে আটকেছিলেন শিক্ষিকা ও শিশু কন্যা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের লিফটে আটকেপড়া এক মা ও তার দুই বছরের শিশুকন্যাকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

গত বুধবার এ ঘটনা ঘটে। গতকাল ৯৯৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিার্থী লামিয়া আক্তার মিম (২৪) এবং তার দুই বছর বয়সী কন্যা মরিয়ম হাসনাইন আরিফা।

জানা গেছে, লিফটের দরজা খোলার একাধিক চেষ্টা ব্যর্থ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান তারা। খবর পেয়ে ৯৯৯ তাৎণিকভাবে মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি জানায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে।

৯৯৯-এর কলটি গ্রহণ করেন কনস্টেবল জেনি আক্তার। উদ্ধার কার্যক্রমে সমন্বয়ের দায়িত্ব পালন করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো: মেহেদী হাসান।

সংবাদ পাওয়ার পর মুন্সীগঞ্জ সদর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করে। স্বল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।