আলজাজিরা
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনার প্রস্তুতির মধ্যেই দণি লেবাননে ইসরাইল তাদের হামলা আরো জোরদার করেছে। এসব হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং বেশ কিছু এলাকায় বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ গতকাল বৃহস্পতিবার সকালে জানিয়েছে যে, ইসরাইলি যুদ্ধবিমান স্রিফা শহরের এজাদিন আবাসিক প্রকল্পে হামলা চালিয়েছেÑ এতে দুইজন নিহত হন।
ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে দেয়া এক পোস্টে ঘোষণা করেছে যে, তারা দণি লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো ল্য করে হামলা শুরু করেছে। এর আগে ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অভিচাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিবেয়া সাহমার তাফাহাতা কাফর মালেক ইয়োহমোর আইন তিনেহ হুমিন আল ফাওকা এবং মাজরাআত সিনা গ্রাম ও শহরের বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দেন।
এনএনএ জানিয়েছে যে ব্রেকা এবং জারারিহ শহরের মাঝামাঝি একটি কারিগরি স্কুলের কাছে ইসরাইলি ড্রোন হামলায় একজন আহত হয়েছেন। এ ছাড়া পশ্চিম বেকা অঞ্চলের আইন আল তিনেহ শহরেও বিমান হামলার খবর পাওয়া গেছে। বৈরুত থেকে আলজাজিরার সংবাদদাতা ররি চ্যাল্যান্ডস জানিয়েছেন যে, গত কয়েক দিনে ইসরাইল গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে তীব্র বিমান হামলা চালিয়েছে। তিনি বলেন অনেকগুলো পৃথক হামলা বিশেষ করে ড্রোন হামলা চালানো হয়েছে গাড়ি এবং মোটরসাইকেলের ওপর। এর মধ্যে বেশ কিছু হামলা হয়েছে বৈরুত থেকে দেিণ যাওয়ার প্রধান উপকূলীয় মহাসড়কে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবারের তথ্য অনুযায়ী মার্চের শুরুতে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত দুই হাজার ৮৯৬ জন নিহত হয়েছেন।



