গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে : খেলাফত মজলিস

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদপে গ্রহণের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। গত বুধবার সন্ধ্যায় পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের মাসিক কেন্দ্রীয় নির্বাহী সভায় নেতৃবৃন্দ এ দাবি জানান।

সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, সরকারের প থেকে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’কে অবৈধ বলে সংসদে উত্থাপন না করা দুঃখজনক। নেতৃবৃন্দ স্মরণ করিয়ে দেন যে, সরকারি দল নিজেই জুলাই সনদে স্বার করেছিল এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পে প্রচারণা চালিয়েছিল।

নেতৃবৃন্দ বলেন, ‘গণভোটে সংবিধান সংস্কারের পে যে রায় এসেছে, তা বাস্তবায়নে সরকারি দলের নৈতিক ও নীতিগত দায়বদ্ধতা রয়েছে। জুলাই জাতীয় সনদের ৪৮টি প্রস্তাব বাস্তবায়নে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, নির্বাচিত সংসদকে অবশ্যই সেগুলো নিয়ে গঠনমূলক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের অভাবে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে। হামের প্রাদুর্ভাবে শিশুদের মৃত্যু এবং মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জনজীবন অতিষ্ঠ। জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে সরকার কোনো কঠোর ব্যবস্থা নিতে পারছে না। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অপ্রয়োজনীয় আলোকসজ্জা এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহার নিষিদ্ধ করার পরামর্শ দেন নেতৃবৃন্দ। একই সাথে পাবলিক পরিবহন ব্যবস্থার মানোন্নয়নের দাবি জানানো হয়। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন- নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী ও মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরুসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।