গুলশান অ্যাভিনিউতে ঢাকা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

Printed Edition
গুলশান অ্যাভিনিউতে ঢাকা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন
গুলশান অ্যাভিনিউতে ঢাকা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

ঢাকা ব্যাংক পিএলসি গত শুক্রবার রাজধানীর গুলশান অ্যাভিনিউতে তাদের ১১৮তম শাখা ‘গুলশান অ্যাভিনিউ শাখার’ উদ্বোধন করেছে। এ উপলক্ষে হেনা সুবাস্তু স্পেস স্কাইলাইন অ্যাভিনিউতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক এবং বর্তমান এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এ.টি.এম. হায়াতুজ্জামান খান এবং ঢাকা ব্যাংক চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ এবং পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল্লাহ আল আহসান, আমির উল্লাহ, এবং প্রফেসর বিলকিস আরা বেগমসহ ঊর্ধŸতন কর্মকর্তা, গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ।

টেকনো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েদ মনজুরুল হক, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, ফজলুল হক, ব্যবস্থাপনা পরিচালক, স্টার্লিং গ্রপ, জহর রিজভি, চেয়ারম্যান, এলায়েন্স হোল্ডিংস, সাকিফ আরিফ তাবানি, ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস চেয়ারম্যান,খাদিম সিরামিক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত মোহাম্মদ আউয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা সমাজে বৃহত্তর আস্থা, উদ্ভাবন এবং ক্ষমতায়ন প্রসারের লক্ষ্যে ঢাকা ব্যাংকের সাথে তাদের সম্পর্ক আরো জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য নেটওয়ার্কিং সেশন ও নতুন শাখা পরিদর্শনের ব্যবস্থা করা হয়। বিজ্ঞপ্তি।