ফিনল্যান্ড থেকে আইসব্রেকার কিনছে যুক্তরাষ্ট্র

Printed Edition

বিবিসি

গ্রিনল্যান্ড দখলে নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবার জোর দিয়ে বলছেন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের মালিকানা দরকার। এ নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে ইউরোপজুড়ে। এরই মধ্যে আর্কটিক অঞ্চল নিয়ে তার বিস্তৃত কৌশলের অংশ হিসেবে ওয়াশিংটন নতুন আইসব্রেকার জাহাজের অর্ডার দিয়েছে। এ ধরনের জাহাজ তৈরির জন্য যুক্তরাষ্ট্র দ্বারস্থ হয়েছে বিশ্বের শীর্ষ বিশেষজ্ঞ দেশ ফিনল্যান্ডের। জমাট বাঁধা কঠিন বরফের মধ্য দিয়ে চলতে পারে এ জাহাজ।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অবস্থিত আকার আর্কটিক টেকনোলজির বরফ গবেষণাগারের ভেতরে তাপমাত্রা শূন্যের নিচে। সেখানে একটি আইসব্রেকারের ক্ষুদ্র মডেল ৭০ মিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্যাংকে চলাচল করছে। জাহাজটি পানির জমাট পৃষ্ঠ ভেঙে সুন্দর একটি পথ তৈরি করে এগিয়ে যাচ্ছে। এটি ফিনল্যান্ডের পরবর্তী প্রজন্মের আইসব্রেকার নকশার পরীক্ষা। বরফ-কার্যক্ষমতা প্রকৌশলী রিয়িকা মাতালা বলেন, জাহাজের কাঠামোগত শক্তি ও ইঞ্জিনের ক্ষমতা যথেষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।