মোহামেডানে নাহিদ রানা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

চলতি মাসেই শুরু হয়েছিল এবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। তবে ঈদুল আজহা উপলক্ষে ক্রিকেটাররা ছুটিতে আছেন। ছুটি কাটিয়ে গতকাল নিজ নিজ দলের সাথে যোগ দিয়েছেন ক্রিকেটাররা। এবারের আসরে শুরু থেকে কোনো দলের সাথে ছিলেন না নাহিদ রানা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে ডিপিএলের একটি ম্যাচ তিনি খেলবেন। গত আসরে আবাহনীর হয়ে খেললেও এবার খেলবেন মোহামেডানের হয়ে। আগামীকাল ২ জুন লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে সাদা কালোদের দলে তাকে দেখা যাবে। এ দিকে ঈদের ছুটির আগে সাত রাউন্ডের খেলা হয়েছে। সাত ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান।