চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ। গতকাল এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব খন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই দায়িত্বে পরিবর্তন আনা হলো।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো: শরীফুজ্জামান বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা সদর আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের কাছে ৬২ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন। এই নিয়োগের মাধ্যমে জেলার স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও জেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় নতুন দায়িত্বে যুক্ত হলেন তিনি।



