ইয়ামাহার হাইব্রিড প্রযুক্তির মোটরসাইকেল আনল এসিআই

Printed Edition
ইয়ামাহার হাইব্রিড প্রযুক্তির  মোটরসাইকেল আনল এসিআই
ইয়ামাহার হাইব্রিড প্রযুক্তির মোটরসাইকেল আনল এসিআই

হাইব্রিড প্রযুক্তিটি গাড়ির ক্ষেত্রে যতটা পরিচিত, মোটরসাইকেলের ক্ষেত্রে ততটাই নতুন। বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে নতুন প্রযুক্তির পরিচয় করানোর ক্ষেত্রে ইয়ামাহা ও এসিআই মোটরস সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ জানুয়ারি ঢাকার হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত অনুষ্ঠানে এসিআই মোটরস ঘোষণা দিয়েছে ইয়ামাহার অত্যাধুনিক প্রযুক্তির এফজেড-এস হাইব্রিড বাজারে আনার।

আধুনিক প্রযুক্তির উচ্চক্ষমতাসম্পন্ন এই বাইকটিতে রয়েছে হাইব্রিড ইঞ্জিন, যেটি তেল ও ব্যাটারির সমন্বয়ে চলে। যার কারণে অন্যান্য মোটরসাইকেলের তুলনায় বেশি মাইলেজ পাওয়া যায়, ২০% পর্যন্ত তেল সাশ্রয়, রেডি পিকআপ বেশি এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কম হয়। এ ছাড়াও বাইকটি চালকের জন্য স্মুথ এবং আরামদায়ক রাইডিং নিশ্চিত করে।

ইয়ামাহা এফজেড-এস হাইব্রিডে রয়েছে ফুললি লোডেড ৪.২ ইঞ্চি মাপের টিএফটি ডিজিটাল ডিসপ্লে, গিয়ার ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন, এলইডি হেডলাইট, টেল লাইট, এলইডি ইন্ডিকেটর এবং স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম (যা ট্রাফিক সিগনালে বাইক আলাদাভাবে অফ ও স্টার্ট করার ঝামেলা কমায়) । এ ছাড়াও রয়েছে ইয়ামাহা ওয়াই কানেক্টের মতো ব্লুটুথ প্রযুক্তি এবং আধুনিক প্রযুক্তির সেফটি ফিচার এবিএস ও টিসিএস, যা সাধারণত গাড়িতে ব্যবহৃত হয়। বিজ্ঞপ্তি।