ক্রীড়া ডেস্ক
ওয়েলস জাতীয় দলের অধিনায়ক ও সাবেক আর্সেনাল তারকা অ্যারন রামসে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার তাৎক্ষণিকভাবে খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে কোচিংয়ে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন।
২০০৮ সালে মাত্র ১৭ বছর বয়সে ওয়েলসের হয়ে অভিষেক হওয়া রামসে জাতীয় দলের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হিসেবে অবসর নিলেন। তিনি দেশের হয়ে ৮৬ ম্যাচে ২১ গোল করেছেন এবং তিনটি বড় টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন। বিশেষ করে ২০১৬ ইউরোতে ওয়েলসকে সেমিফাইনালে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ইউরো ২০২০ ও ২০২২ বিশ্বকাপেও খেলেন।



