ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির মধ্যে চুক্তি

Printed Edition

শিক্ষা ও যৌথ গবেষণাসহ বিভিন্ন অ্যাকাডেমিক বিষয়ে একসাথে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ও চীনের বিখ্যাত আনহুই নরমাল ইউনিভার্সিটি। সম্প্রতি প্রতিষ্ঠান দু’টি এই সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই চুক্তি হয়েছে।

এই সমঝোতার আওতায় দু’টি বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণাগার ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করতে পারবে। সেই সাথে আন্তর্জাতিক গবেষণা অনুদানের জন্য একসাথে আবেদন এবং বিভিন্ন অ্যাকাডেমিক সেমিনার আয়োজনেও কাজ করবে ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটি।

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার এবং আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক জিয়ং ইউজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।