পাবনায় রাষ্ট্রপতির সাথে ঈশ্বরদী প্রেস ক্লাব নেতাদের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনায় চার দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে ঈশ্বরদী প্রেস ক্লাবের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন। রাষ্ট্রপতির সরকারি কার্যালয় বঙ্গভবন থেকে একটি আমন্ত্রণপত্র ঈশ্বরদী প্রেস ক্লাবে পৌঁছালে সোমবার সকালে ঈশ্বরদী প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপুর নেতৃত্বে আহ্বায়ক কমিটির সদস্যরা পাবনা সার্কিট হাউজে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, প্রেস সচিব সরওয়ার আলম, রাষ্ট্রপতির একান্ত সচিব দিদারুল ইসলাম ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।

মতবিনিময় সভায় অংশ নেন ঈশ্বরদী প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপু, সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরন, সাবেক সভাপতি এস এম রাজা, সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু, সমকাল প্রতিনিধি সেলিম সরদার, আমাদের সময় প্রতিনিধি ওয়াহেদ আলী সিন্টু, নয়া দিগন্ত প্রতিনিধি শহীদুল্লাহ খান, দৈনিক বীর বাংলা সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু, দেশ রূপান্তর প্রতিনিধি মহিদুল ইসলাম, সাপ্তাহিক জনদৃষ্টি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কালের কণ্ঠ প্রতিনিধি শেখ মেহেদী হাসান প্রমুখ।