সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকার থেকে চকরিয়া ও সাতকানিয়ার বন্যায় তিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের উদ্যোগে চকরিয়া উপজেলার পহরচাঁদা, সরদারপাড়া ও দণিপাড়া এবং সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায় বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনায়, পরিচালনা কমিটির অনুমোদনক্রমে এবং মার্কেটিং বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও জরুরি ব্যবহার্য সামগ্রী।
এ বিষয়ে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: এ টি এম রেজাউল করিম বলেন, ‘মানুষের সেবাই পার্কভিউ হসপিটাল লিমিটেডের মূল দর্শন। দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানবিক দায়িত্ব পালনে পার্কভিউ হসপিটাল মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ।’ বিজ্ঞপ্তি।



