দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সতর্কাবস্থা

Printed Edition
দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন  ঠেকাতে বিজিবির সতর্কাবস্থা
দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সতর্কাবস্থা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশইন, চোরাচালান, মাদক, অস্ত্র পাচার এবং অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বিজিবি সতর্ক রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর দায়িত্বাধীন দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় পুশইন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং করা হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় বিজিবির অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিনের প্রতিটি বিওপি থেকে দিন-রাত নিরবচ্ছিন্ন টহল কার্যক্রম পরিচালনা করছে।

দিনাজপুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরায় চোরাচালান দমন, অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। ঈদের ছুটিতেও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি)-এর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান এবং নিয়মিত জনসচেতনতামূলক সভা পরিচালনার মাধ্যমে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করা হচ্ছে।