আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আইকিউএসির ডিরেক্টর এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান ইন্দোনেশিয়ায় ইন্টারন্যাশনাল কনফারেন্সে কিনোট স্পিকার হিসেবে যোগদান করেছেন। তিনি সম্প্রতি ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার বুকিট্টিঙ্গিতে অনুষ্ঠিত ফোর্ট ডি কক ইউনিভার্সিটির (এফডিকে) দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমন্ত্রিত। স্পিকার হিসেবে কিনোট স্পিচ উপস্থাপন করেন। পশ্চিম সুমাত্রার গভর্নর এইচ মাহইয়েলদি, এস পি মিম এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধন করেন। ফোর্ট ডি কক ইউনিভার্সিটির রেক্টও প্রফেসর ড. ইভি হাসনিতা, এসপিডি. এনএস. এম. কেস এ সময় উপস্থিত ছিলেন। কনফারেন্সে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, সৌদি আরব, পাকিস্তান ও ইন্দোনেশিয়া থেকে গবেষক ও অধ্যাপকরা কিনোট স্পিচ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।



