দেশব্যাপী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

Printed Edition
সোনারগাঁওয়ে দোয়া করছেন বিএনপির নেতাকর্মীরা : নয়া দিগন্ত
সোনারগাঁওয়ে দোয়া করছেন বিএনপির নেতাকর্মীরা : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী গত শনিবার দেশব্যাপী পালিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অন্যান্য অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এর মধ্যে ছিল দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ।

নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে গতকাল শনিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, জেলা জজ কোর্টের জিপি আবু মো: সোয়েম। শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী জেলা বিএনপির কার্যালয়ে কুরআন খতম, বাদ জোহর কোর্ট ষ্টেশন জামে মসজিদে আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করা হয়। মসজিদে দোয়ার অনুষ্ঠানে মরহুম জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা সেই সাথে দেশের অগ্রগতি ও উন্নতিতে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাবউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, যুবদল নেতা কামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক বিপ্লবসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি মো: জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট মনিরুল হক রাজন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জিএস আবুল হাসিম সবুজ, যুগ্ম আহ্বায়ক এ আই খান শিবলু , মো: সাদ্দাম হোসেন চান মিয়া, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক, সাধারণ সম্পাদক মো: মানসুরুল হক রবিন প্রমুখ।

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো: রেজাউল ইসলাম।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মো: আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মো: সাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,

যুগ্ম সম্পাদক মো: আব্দুল মান্নান সরদার, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো: খোরশেদ আলম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আজাদ আলী, সদস্য সচিব মনোয়ার হোসেন, ছাত্র নেতা সাহারিয়ার সৌরভ, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু, সম্পাদক সাহাদৎ হোসেন রকেট প্রমুখ।

গাবতলী (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ীতে শাহাদত বার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ শেষে জিয়া মঞ্চে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি ও আহ্বায়ক মো: হেলালুজ্জামান তালুকদার লালু।

এ উপলক্ষে বগুড়া জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও স্থানীয় নশিপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত (অধ্যক্ষ) আব্দুল বারী, বিএনপি নেতা আগানিহাল বিন জলিল তপন, শফিকুল ইসলাম শফিক, মাহফুজার রহমান ফারুক, শাহীন সরকার, আমিনুল ইসলাম, শাহ আলম রাসেল, আব্দুর রহিম রঞ্জু, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দীন সুজা, নশিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঞ্জু মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুগ্ম আহ্বায়ক ইউনুছ আলী গেদা, যুবদল নেতা রফিকুল ইসলাম নান্টু, আবু জাফর, সাইফুল ইসলাম, শাহীন আলম, উজ্জ্বল হোসেন, দুলাল হোসেন, ইনছান আলী, আসাদুল ইসলাম, আব্দুল মমিন, বাদশা মিয়া, ফরহাদ হোসেন, শামীম আহমেদ নেতৃবৃন্দ প্রমুখ।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। গত শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিতে এমপি মান্নান নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করেন এমপি মান্নান।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান চুয়াডাঙ্গায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শনিবার সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

এরপর বেলা ১১টায় সাহিত্য পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রউফুর নাহার রিনা, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল প্রমুখ।