রয়টার্স ও আলজাজিরা
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যে একটি স্কুলে হামলা চালিয়ে বহু শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। গতকাল শনিবার স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, শুক্রবার সকালে আসকিরা-উবা স্থানীয় সরকার এলাকার মুসা প্রাইমারি অ্যান্ড জুনিয়র সেকেন্ডারি স্কুলে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ক্লাস চলাকালে মোটরসাইকেলে করে একদল সশস্ত্র ব্যক্তি স্কুলে এসে চড়াও হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়।



