বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিবসের প্রধান আয়োজন হিসেবে সকাল ৯টায় বাউবির ভি+সি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন, বিভিন্ন স্কুলের ডিনরা, বিভাগের পরিচালকরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ দিকে দিবসের সূচনায় সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুরের মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসির পক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি।



