অত্যাধুনিক আইসিইউ-এনআইসিইউ সেবা দিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল

Printed Edition

সবার সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্য সেবার ব্রত নিয়ে ১৯৯৭ সাল থেকে আধুনিক মানসম্মত ও উন্নত চিকিৎসা দিয়ে আসছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল। আধুনিক মানসম্মত ও উন্নত আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস সেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বহির্বিভাগ, অন্তঃবিভাগ, ইমার্জেন্সি ও প্রয়োজনীয় সবধরনের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, আদ্-দ্বীন হাসপাতাল একটি টার্শেয়ারি কেয়ার সেন্টার হিসেবে নারী-শিশু-পুরুষ নির্বিশেষে সব রোগীদের সেবা দিচ্ছে। এই হাসপাতালে রয়েছে দেশের অন্যতম বৃহৎ শতাধিক শয্যাবিশিষ্ট নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্র। এ ছাড়া অত্যাধুনিক ও উন্নত আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিট। এই ইউনিটগুলোতে ইনফেকশন বা সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়। এখানে দেশের স্বনামধন্য চিকিৎসক ও নার্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অনাকাক্সিক্ষত ও অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় সেবা কার্যক্রমে কিছুটা ছন্দপতন ঘটলেও তা কাটিয়ে এখন পুরোপুরি স্বাভাবিক সেবায় ফিরেছে। গত ২৪ ঘণ্টায় বহির্বিভাগে এক হাজার ৫২ জন রোগী সেবা গ্রহণ করেছে। এ ছাড়া ৬৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ৩৬ জন গর্ভবতী রোগী সন্তান নিয়েছেন। এ ছাড়া এনআইসিইউতে ৫৬টি নবজাতক শিশু ও আইসিইউতে আটজন রোগী ভর্তি রয়েছে। মোট ৩৪ জন রোগী কিডনি ডায়ালাইসিস সেবা নিচ্ছেন। বিজ্ঞপ্তি।