আনাদোলু
ইরানের বিরুদ্ধে ইসরাইলি হামলার কঠোর নিন্দা জানানোয় তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট এরদোগানের প্রশংসা করেন।
এক্সে দেয়া পোস্টে পেজেশকিয়ান বলেছেন, ‘আগ্রাসী ইহুদিবাদী ইসরাইলের নিন্দা জানানোর ক্ষেত্রে আমার প্রিয় ভাই তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের দৃঢ় অবস্থান অত্যন্ত প্রশংসনীয়।’
তুর্কি ভাষায় শেয়ার করা ওই বার্তায় পেজেশকিয়ান ইরানের প্রতি সংহতি প্রকাশের জন্য এরদোগান এবং তুরস্কের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আক্রমণকারী জায়নবাদী ইসরাইলের নিন্দা জানানোর ক্ষেত্রে তুরস্ক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের অনড় অবস্থান প্রশংসার দাবি রাখে। ভ্রাতৃপ্রতিম তুর্কি জাতি দীর্ঘকাল ধরে মুসলিম বিশ্বের সাথে সংহতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা এই সম্মানজনক পথে চলা অব্যাহত রাখব।’



