এতিমদের লালন-পালন করা সর্বোত্তম কাজ : ড. আ ফ ম খালিদ

Printed Edition
চকরিয়ায় মোস্তফা এতিম প্রকল্পের বার্ষিক মাহফিলে বক্তব্য রাখেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
চকরিয়ায় মোস্তফা এতিম প্রকল্পের বার্ষিক মাহফিলে বক্তব্য রাখেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এতিমদের লালন-পালন ও দেখাশুনা করা সর্বোত্তম কাজ। সৎভাবে জীবনযাপন এবং মানুষের হক নষ্ট না করলে, মা-বাবার সেবা করলে দুনিয়া-আখেরাত উভয় জাহানে তরক্কি লাভ করা সম্ভব।

তিনি বুধবার বাদ এশা কক্সবাজারের চকরিয়া উপজেলার ছিকলঘাটা আল মোস্তফা এতিম প্রকল্পের ৩৪তম বার্ষিক সভা ও ইসালে সওয়াব মহফিলের তৃতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।

লক্ষারচর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আ ক ম ছাদেকের সভাপতিত্বে এবং লক্ষারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মেস্তফা কাইসারের সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আল মোস্তফা এতিম প্রকল্পের সাধারণ সম্পাদক মাওলানা ছাবের আহমদ, বার্ষিক রিপোর্ট পেশ করেন প্রকল্পের পরিচালক মাস্টার মো: মুছা।

আলোচনায় অংশ নেন আলহাজ মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন, আলহাজ মাওলানা মোস্তফা নূরী, আলহাজ মাওলানা হাফেজ বশির আহমদ, মাওলানা রাকেব হাসান, মাওলানা হাফেজ মিনহাজ উদ্দিন, মাওলানা মুহাম্মদ জমির উদ্দিন, মাওলানা মামুনুর রশীদ নুরী, মাওলানা আব্দুশ শাকুর ও মাওলানা আবুল কাসেম নুরী প্রমুখ।

মাহফিলের প্রথম অধিবেশনে আলহাজ হাফেজ আহমদুর রহমান ও দ্বিতীয় অধিবেশনে আলহাজ হাফেজ রেজাউল করিম সভাপতিত্ব করেন। আমন্ত্রিত অথিথি ছিলেন চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী, বিএনপি নেতা আলহাজ তালেব উল্লাহ, মাওলানা আনিছুর রহমান। বিজ্ঞপ্তি।