ভারত সফরে মিয়ানমারের জান্তা সমর্থিত প্রেসিডেন্ট

Printed Edition

এনডিটিভি

ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে ভারতে পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। পাঁচ দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক ছাড়াও নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিনের কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে আঞ্চলিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে এ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শনিবার সকালে ভারতের বিহার রাজ্যে পৌঁছান মিন অং হ্লাইং। সেখান থেকে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান বোধগয়ায় যান এবং মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন মিয়ানমারের প্রেসিডেন্ট। এ ছাড়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও তার সাক্ষাতের কথা রয়েছে।