বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের Freshers’ Reception 2025-2026 অনুষ্ঠানটি গত ২৯ (এফএএসএস) ও ৩০ (এফএসটি) এপ্রিল এবং ১০ (এফবিএস এবং এফএসএসএস) মে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিইউপির ভিসি মেজর জেনারেল মো: মাহ্বুব-উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বিইউপির একাডেমিক এবং প্রশাসনিক বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের বিইউপিতে ভর্তি হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তিনি শৃঙ্খলা, সততা, নৈতিকতা, সহমর্মিতা, আত্মনিয়ন্ত্রণ, এবং আত্মবিশ্বাসকে একজন শিক্ষার্থীর অপরিহার্য গুণ হিসেবে উল্লেখ করেন। ভিসি বলেন, বিইউপি শিক্ষার্থীদের শুধু অ্যাকাডেমিক উৎকর্ষে নয় বরং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো উল্লেখ করেন যে, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিইউপি ফলাফলভিত্তিক ও প্রয়োগমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে আসছে। নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।



