সুযোগ হারাল আর্সেনাল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

দিনের শুরুতে ‘ম্যানচেস্টার ডার্বি’তে জয় পেয়েছে ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির এই পরাজয়ে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ এসেছিল আর্সেনালের সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মিকেল আর্তেতার দল। নটিংহ্যাম ফরেস্টের মাঠে গত পরশু জালের দেখাই পেল না গানাররা। গোলশূন্য ড্রতে এক পয়েন্টের সন্তুষ্টি নিয়েই ফিরতে হয়েছে আর্সেনালকে। লিগে ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে সিটির সমান পয়েন্ট নিয়ে তিনে অ্যাস্টন ভিলা।