ভাড়ানৈরাজ্যের বিরুদ্ধে অভিযান বাঁশখালীতে

Printed Edition

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় অভিযোগের সত্যতা পাওয়া যাওয়াতে চার সিএনজিতে চার হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন।

গত রোববার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার গুনাগরীসহ প্রধান সড়কের বিভিন্ন স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাঁশখালী থানার ওসি রবিউল হক এবং বাঁশখালী ট্রাফিক বিভাগের সার্জেন্ট রুবেল হোসেন মিজিসহ বাঁশখালী থানা পুলিশের একটি টিম ও ট্রাফিক পুলিশ সদস্যরা। অভিযান চলাকালে কয়েকটি গণপরিবহনের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যাওয়াতে সংশ্লিষ্ট চার সিএনজিতে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।