সাহায্যের আবেদন

Printed Edition
মুনতাহা আক্তার
মুনতাহা আক্তার

মুনতাহা আক্তার

মুনতাহা আক্তার, বয়স ছয় বছর। সে জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত। প্রথমে তার ঢাকা হৃদরোগে ও গ্রিনলাইফ ও পপুলার হাসপাতালে চিকিৎসা করা হয়। তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তারা দুই ভাই-বোন, মাতা-গৃহিণী। বিভিন্ন হাসপাতালের চিকিৎসায় কোনো সুফল না পেয়ে তার ভাই তাকে ভারতের বেঙ্গালুরু হাসপাতালে নিয়ে যায়। সব পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার বলেন হার্টসার্জারি করা জরুরি, বিলম্ব হলে মৃত্যুর ঝুঁকি বাড়বে। মুনতাহার ভাই হাফেজ ইব্রাহিম হোসেন বলেন, আমি বর্তমানে রমজান মাসে তারাবি ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে ওয়াক্তের নামাজ পড়াই। বাড়ি বাড়ি গিয়ে ছেলেমেয়েদের কুরআন শিক্ষা দেই। পূর্বে চিকিৎসার প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়। আমাদের বসতভিটা ছাড়া কোনো জমি নেই। বর্তমানে হার্টসার্জারি অপারেশনের জন্য আরো চার লাখ টাকা প্রয়োজন। আমরা অসহায় হতদরিদ্র ও এতিম।

আমার জন্মস্থান টাঙ্গাইল মির্জাপুরে, বর্তমানে আলম নগর হউজিং, সাভারে একটি টিনশেডে ১২০০ টাকায় ভাড়া থাকি।

তাই সমাজের দানশীল ব্যক্তি ও প্রবাসী ভাইদের প্রতি করজোড়ে আবেদন জানাচ্ছি যে আমার এতিম বোনের অপারেশনের জন্য আপনারা জাকাত অথবা ফিতরা হিসেবে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন।

সাহায্য পাঠানোর ঠিকানা : ডাচ-বাংলা ব্যাংক হিসাব নম্বর : ২০৫০১২৫৩৮৯ পিএলসি, আমিন বাজার শাখা। মোবাইল-০১৬৮৩৪৫৮৮৭২ (নগদ ও বিকাশ)। বিজ্ঞপ্তি।