মদনে মাদক সেবনে বাধা, সংঘর্ষে নারী-শিশুসহ আহত ১৩

Printed Edition

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদনে মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পরে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। গত বুধবার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে স্বর্ণা আক্তার (১৩) নামে এক কিশোরীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, পদমশ্রী গ্রামের শামীম মিয়ার ছেলে সানি গত সোমবার বিকেলে হাওরের পাশে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে বাধা দেন। এ নিয়ে তার সাথে একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে পাশা ও জয়দের কথাকাটাকাটি হয়। এর জেরে বুধবার দুই পরে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন সানির চাচা মিজানুর রহমান ও হাফিজুল অভিযোগ করেন, মাদক সেবনে বাধা দেয়ার কারণে প্রতিপরে লোকজন সঙ্ঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে নারী ও শিশুসহ তাদের পরিবারের সদস্যরা আহত হন। তবে রেজ্জাক পরে জোবায়ের হোসেন বলেন, দুই পরে মধ্যে আগেও বিরোধ ছিল। এ ঘটনার সাথে মাদক সেবনের কোনো সম্পর্ক নেই। মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার বলেন, তিনি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।