জলবায়ু বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় বাংলাদেশ পাচ্ছে সাড়ে ১২ লাখ ইউরো সহায়তা

Printed Edition

শেষ সংবাদদাতা

দণি এশিয়ায় জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি ব্যবস্থাপনায় সমন্বিত কৌশল প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বার করেছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বাংলাদেশে তিন বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে সাড়ে ১২ লাখ ইউরো।

বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই দ্বিপীয় চুক্তি স্বারিত হয়। চুক্তিতে বাংলাদেশ সরকারের পে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পে মিশন প্রধান ড. লরা টম বনডে নিজ নিজ পে স্বার করেন।

চুক্তি স্বার অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল, যুগ্মসচিব ড. কাজী শাহজাহান, সিনিয়র সহকারী সচিব ড. রাজিবুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফাহমিদা হক খান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আশফাকুর রহমান খান এবং ন্যাশনাল কনসালটেন্ট ড. এস এম মোর্শেদ উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের অধীনে মূলত জলবায়ুজনিত কারণে বাস্তুচ্যুত হওয়া জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি দণি এশিয়ার দেশগুলোতে বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক গবেষণালব্ধ জ্ঞান বিনিময় এবং অনিবাসী বাংলাদেশীদের জলবায়ু ঝুঁঁকি ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার কাজ পরিচালনা করা হবে।