নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বংশাল এলাকার একটি দোকানে অগ্নিকাণ্ডে তিন বিক্রয়কর্মী দগ্ধ হয়েছেন। তারা হলেন- দোকান কর্মচারী মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া দোকানের ম্যানেজার রাফিন জানান, দোকানের ভেতরে বিদ্যুতের সুইচ দেয়ার সময় আগুন ধরে তিনজন সেলসম্যান দগ্ধ হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্নের জরুরি বিভাগে নেয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা: শাওন বিন রহমান জানান, দুপুরের দিকে বংশাল এলাকা থেকে তিন যুবককে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। রকির শরীরের ২৩ শতাংশ, ইফাতের ২৫ শতাংশ দগ্ধ ও মিরাজের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দু’জনকে ভর্তি করা হয়েছে, মিরাজকে অবজারভেশনে রাখা হয়েছে।



