ভোলা প্রতিনিধি
তৃতীয় দফা জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। মঙ্গলবার বিকেলে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে, বেলা ১টার দিকে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে ভোলায় আনা হয় তোফায়েল আহমেদের লাশ। পরে দ্বিতীয় জানাজার জন্য ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে তার লাশ নেয়া হয়। সেখানে জানাজা শেষে বিকেলে তার গ্রামের বাড়ি কোড়ালিয়ায় আনা হয়।
উল্লেখ্য, তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে আজাহার আলী ও ফাতেমা খানম দম্পতির ঘরে জন্ম গ্রহণ করেন। ৮৩ বছর বয়সে তিনি মারা যান। তিনি তার একমাত্র মেয়ে ডা: তাসলিমা আহমেদ মুন্নি ও জামাতা ডা: তৌহিদুজ্জামানসহ বহু স্বজন ও গুণীজন রেখে গেছেন।
তিনি ৯ বারের সংসদ সদস্য ও ৪ বারের মন্ত্রী ছিলেন।



