বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর ওয়ালটন আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ‘আর্জেন্টিনা ফ্যান জার্সি’ উন্মোচন করেছে। সোমবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জার্সি উন্মোচন করেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশী বহুজাতিক কোম্পানি, যাদের আন্তর্জাতিক অঙ্গনে বাজার সম্প্রসারণ বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) যখন ওয়ালটনকে আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে বেছে নেয়, তখনই বিশ্বজুড়ে এ ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা প্রমাণিত হয়। এ জার্সির মাধ্যমে বাংলাদেশের তরুণরা বৈশ্বিক উৎকর্ষতার অনুপ্রেরণা পাবে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, আর্জেন্টিনা ফুটবল দলের অংশ হতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল চেতনার প্রতি মানুষের যে আবেগীয় সংযোগ, তা প্রতিফলিত করতেই আমাদের এ উদ্যোগ। বিশ্বকাপ চলাকালীন আমাদের প্রতিষ্ঠানজুড়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজনসহ নানা প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, এএফএ-এর সাথে চুক্তির ফলে ওয়ালটন আর্জেন্টিনা জাতীয় দলের ব্র্যান্ডিং স্বত্ব লাভ করেছে। এখন থেকে দেশজুড়ে ওয়ালটনের ক্রেতা ও শুভাকাক্সক্ষীরা এ ফ্যান জার্সি সংগ্রহ করতে পারবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক সাবিহা জারিন অরনা, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুমসহ ঊর্ধŸতন কর্মকর্তারা। বক্তারা আশা প্রকাশ করেন, এ স্পন্সরশিপের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে। বিজ্ঞপ্তি।


