নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় তরুণ নেতৃত্বদের নিয়ে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার উত্তরার ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে ব্লাড কানেকশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে যুব শক্তির কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন, নৈতিক সমাজ গঠন এবং সামাজিক সেবামূলক কাজে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি তরুণ প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে অধিকতর সক্রিয় হওয়ার আহ্বান জানান।
ব্লাড কানেকশনের চেয়ারম্যান কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী ছাত্র সংগঠন (ওওঋঝঙ)-এর সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ; তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল।
বক্তারা তাদের বক্তব্যে তরুণ নেতৃত্বের গুরুত্ব ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশের কর্ণধার। তাদের সঠিক পথে পরিচালিত করা এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করা বর্তমান সময়ের দাবি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মডেল থানা আমির ইব্রাহিম খলিল এবং উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম।



