মিয়ানমারে পাচারকালে নৌবাহিনীর হাতে সিমেন্টবোঝাই দুই বোটসহ আটক ২০ জন

Printed Edition

সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে গতকাল ১৭০০ বস্তা সিমেন্টসহ দু’টি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর টহল জাহাজ সেন্টমার্টিন লাইটহাউস হতে ১৯ মাইল দূরে সন্দেহজনক দু’টি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট দেখতে পায়। এ সময় টহল জাহাজ ধাওয়া করে ‘মা-২’ এবং ‘নিশান-২’ নামের বোট দু’টি আটক তল্লাশি করে ৯০০ বস্তা এবং ৮০০ বস্তা সিমেন্ট জব্দ করে। এ সময় সিমেন্ট পাচারকারী দলের ২০ সদস্যকেও আটক করা হয়। আইএসপিআর।