এএফপি
কানাডার সাথে উচ্চপর্যায়ের রাজনৈতিক ও নিরাপত্তা সংলাপ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে। এটিকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের আরো একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়েছে। একই সময়ে কানাডার ঐতিহ্যগত মিত্র যুক্তরাষ্ট্রের সাথে অটোয়ার সম্পর্ক কিছুটা শীতল হয়েছে। গত জানুয়ারিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সাথে বৈঠক করার পর এ পরিবর্তন আরো স্পষ্ট হয়ে ওঠে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র কানাডা সফর শুরু হয় বৃহস্পতিবার। এক দশকের মধ্যে এটি কোনো চীনা পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কানাডা সফর।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে, কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সাথে বৈঠকে ওয়াং বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে যাত্রা শুরু করেছে।



