এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

ভ্রমণকাহিনি : প্রবাস বন্ধু

Printed Edition
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

মো: জাকীর হোসেন

সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা।

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘ভ্রমণকাহিনি: প্রবাস বন্ধু’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১। আবদুর রহমানকে ‘হরফন-মৌলা’ বলা হয়েছে কেন?

ক) ভালো রান্না জানেন বলে

খ) বিশাল দেহের অধিকারী বলে

গ) অত্যন্ত বিনয়ী স্বভাবের বলে

ঘ) বহুমুখী কাজে পারদর্শী বলে

২. সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০৪ সালে

খ. ১৯০৫ সালে

গ. ১৯০৬ সালে

ঘ. ১৯০৭ সালে

৩. আবদুর রহমানের বিবেচনায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কোনটি?

ক. খাজামোল্লা

খ. পানশির

গ. কাবুল

ঘ. পাগমান

৪. ‘শীতকালটা আমি পানশিরেই কাটাব’-কেন?

ক. পাহাড় দেখার জন্য

খ. ভ্রমণের জন্য

গ. প্রাণ বাঁচানোর জন্য

ঘ. ঝরনা দেখার জন্য

৫. ‘মর্তমান জাতের কলা’কোথায় উৎপন্ন হয় ?

ক. বালি দ্বীপে

খ. মাদাগাস্কার দ্বীপে

গ. সেন্টমার্টিন দ্বীপে

ঘ. মার্তাবান দ্বীপে

৬. সৈয়দ মুজতবা আলীর সঙ্গে সম্পৃক্ত নিচের কোনটি?

র. শান্তিনিকেতন

রর. বিশ্বভারতী

ররর. ঢাকা বিশ্ববিদ্যালয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর

খ. র ও ররর

গ. রর ও ররর

ঘ. র, রর ও ররর

৭. সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?

ক. মৌলভীবাজারে

খ. সিলেটে

গ. হবিগঞ্জে

ঘ. সুনামগঞ্জে

৮. সৈয়দ মুজতবা আলীর কর্মজীবন শুরু হয় কোথায়?

ক. আফগানিস্তানে

খ. পাকিস্তানে

গ. ভারতে

ঘ. বাংলাদেশে

৯. কত সালে সৈয়দ মুজতবা আলী বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন?

ক. ১৯৬১ সালে

খ. ১৯৬২ সালে

গ. ১৯৬৩ সালে

ঘ. ১৯৬৪ সালে

উত্তর: ১. ঘ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. ঘ, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. ক।