পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক পর্যায়ের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি ভবন মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা আক্তারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) বরিশাল বিভাগের উপপরিচালক ড. নজরুল ইসলাম শিকদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর খামারবাড়ির ডিএই উপপরিচালক সৌমিত্র সরকার, বরিশাল অঞ্চলের মনিটরিং অফিসার রিয়াজ উদ্দিন এবং সাবেক পৌর বিএনপির সভাপতি কে এম. হুমায়ূন কবির। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।



