দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত সোমবার এই উপলক্ষে রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, মানবসম্পদ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের উপপরিচালক মো: রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মীর মোস্তাকির রহমান, অডিট বিভাগের উপমহাব্যবস্থাপক (শো-রুম) মো: হাফিজুর রহমান, সহকারী পরিচালক মো: হাসানুজ্জামান, উপমহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মর্কেটিং) আলমগীর আজাদ পলক ও মো: আল মামুন, করপোরেট চ্যানেলের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল আলম চৌধুরী, আইটি বিভাগের সহকারী পরিচালক গোলাম কিবরিয়া রনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছাড়াও মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ফ্যাক্টরি, শো-রুম, ডিস্ট্রিবিউশন চ্যানেলসমূহে দেশব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বিজ্ঞপ্তি।



