ক্রীড়া ডেস্ক
আর মাত্র একটি জয়, তারপরেই হয়ে যেতেন সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়। ইতোপূর্বে ২৪ গ্র্যান্ডসø্যাম জয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। প্রয়োজন ছিল একটি গ্র্যান্ডসø্যামের। পুরো টুর্নামেন্টে ভাগ্যও সহায় ছিল। তবে শেষ হাসিটা হাসতে পারলেন না নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হার সর্বকালের সেরা হওয়ার অপেক্ষাটা আরো একটু বাড়িয়ে দিলো সার্বিয়ান গ্রেটের।
টেনিস ইতিহাসে নতুন এক যুগের ঘোষণা দেয়া স্পেনের বিস্ময়বালক কার্লোস আলকারাজের কাছে গতকাল রড লেভার অ্যারেনায় অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে পরাজয় বরণ করলেন ২-৬, ৬-২, ৬-৩ ও ৭-৫ গেমে। এ জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পাশাপাশি মাত্র ২২ বছর বয়সে ক্যারিয়ার গ্র্যান্ডসø্যাম পূর্ণ করলেন বিশ্ব নম্বর ওয়ান আলকারাজ।
নারী এককের পর পুরুষ এককেও এবার নতুন রাজার মাথায় মুকুট উঠল। এই জয়ের মাধ্যমে স্প্যানিশ তরুণ হয়ে গেলেন পুরুষ টেনিস ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড়, যিনি অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন চারটি গ্র্যান্ডসø্যামই জিতেছেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন মাত্র আটজন কিংবদন্তি। সর্বশেষ ২০১৬ সালে এই অর্জন করেছিলেন নোভাক জোকোভিচ নিজেই।
ভাঙল ৮৭ বছরের পুরনো রেকর্ড
আলকারাজের কম বয়সের এই কীর্তিতে ভেঙে গেল মার্কিন তারকা ডন বাজের ৮৭ বছরের পুরনো রেকর্ড। একই সাথে এটি আলকারাজের সপ্তম গ্র্যান্ডসø্যাম শিরোপা, যা তার স্বল্প ক্যারিয়ারেই তাকে ইতিহাসের অভিজাত তালিকায় জায়গা করে দিয়েছে।
জোকোভিচের ২৫তম শিরোপার স্বপ্ন ভাঙল
এই পরাজয়ের ফলে জোকোভিচের ২৫তম গ্র্যান্ডসø্যাম জয়ের স্বপ্ন আরো দীর্ঘ হলো। জয় পেলে তিনি অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ডসø্যামজয়ী হওয়ার রেকর্ড গড়তেন। ২০২৩ ইউএস ওপেন জয়ের পর থেকেই কোর্টের সাথে ২৪টি শিরোপায় যৌথভাবে শীর্ষে রয়েছেন সার্বিয়ান তারকা। মানে ২০২৩ এরপর আর শিরোপা জেতা হলো না তার।
ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে জোকোভিচ বলেন, সবার আগে কলোর্সকে অভিন্দন, এটি তোমার ও তোমার দলের জন্য অসাধারণ একটি টুর্নমেন্ট ছিল। গত দুই সপ্তাহে তুমি যা করেছ তা ঐতিহাসিক ও লিজান্ডারি। আলকারোজের ক্যারিয়ারের বাকি পথের জন্য শুভকামনা জানিয়ে জোকোভিচ আরো বলেন, তুমি খুবই তরুণ , তোমার সামনে অনেক সময় পড়ে আছে।
নিজেকে এখেনো তরুণ দাবি করে লিজেন্ড তারকা বলেন ‘আগামী ১০ বছরে আমাদের আরো বহুবার একে অপরের মুখোমুখি হতে দেখবে সবাই।’
তবে জোকোভিচ মুখে যাই বলুন না কেন তার মনে কী চলছে সেটা বোঝা খুব একটা কঠিন নয়।তিনি জানেন জয় কিভাবে উদযাপন করতে হয় আর পরাজয় কিভাবে মেনে নিতে হয়।
এ যাত্রায় সর্বকালের সেরা না হতে পারার আক্ষেপ থাকলেও নিজের টিমকে তার সফলতায় অবদান রাখার স্বীকিৃতি দিতে ভুল করেননি সার্বিয়ান গ্রেট। তিনি বলেন, ‘আমি জানি না আগামী ছয় বা বারো মাসে কী হবে। এমনকি আগামীকাল কী হবে, সেটাও নিশ্চিত নই। তবে এটি ছিল এক অসাধারণ যাত্রা।’
তার এ কথায় অনেকটাই মেলবোর্নে জোকোভিচের ভবিষ্যৎ উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ম্যাচের গল্প
ফাইনালের শুরুতে অভিজ্ঞতার ঝলক দেখান ৩৮ বছর বয়সী জোকোভিচ। নিখুঁত সার্ভ ও কোর্ট কাভারেজে প্রথম সেটে আলকারাজকে কার্যত অসহায় করে ৬-২ গেমে সেট জিতে নেন। তবে দ্বিতীয় সেটে ভাগ্য বদলায় একটি নাটকীয় নেট কর্ড পয়েন্টে। সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন আলকারাজ। দ্বিতীয় সেট ৬-২ ও ৬-৩ গেমে জিতে ম্যাচে েিনজর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন ২২ বছর বয়সী তরুণ।
বেসলাইন থেকে আগ্রাসী রিটার্ন, দুর্দান্ত ফোরহ্যান্ড আর অবিশ্বাস্য ফিটনেসে ধীরে ধীরে ম্যাচে আধিপত্য বিস্তার করেন স্প্যানিশ তারকা। চতুর্থ সেটের গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলে জোকোভিচের সার্ভ ভেঙে দেন তিনি, যা শেষ পর্যন্ত ৭-৫ গেমে সেট জিতে শিরোপা নিজের করে নেন।
খেলোয়াড়সুলভ দৃশ্য
ম্যাচ শেষ হতেই কোর্টে লুটিয়ে পড়েন আলকারাজ। অন্য দিকে হতাশ হলেও খেলোয়াড়সুলভ আচরণে নেট টপকে প্রতিপক্ষকে অভিনন্দন জানান জোকোভিচ, যা দর্শকদের করতালিতে ভরে দেয় রড লেভার অ্যারেনা।
নতুন যুগের বার্তা
গত দুই মৌসুমে পুরুষ টেনিসে আধিপত্য বিস্তার করেছেন কার্লোস আলকারাজ ও ইতালির ইয়ানিক সিনার। শেষ ৯টি গ্র্যান্ডসø্যাম শিরোপা উঠেছে এ দু’জনের হাতে। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম জয়ের মাধ্যমে আলকারাজ জানিয়ে দিলেন, ‘বিগ থ্রি’ (রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও রজান ফেদেরার) যুগের পর পুরুষ টেনিস এখন পুরোপুরি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।
ক্যারিয়ার গ্র্যান্ডসø্যাম জয়ীদের তালিকা
সর্ব কনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ডসø্যাম জিতলেন আলকারাজ । তার আগে ফ্রেড পেরি, ডন বাজ, রড লেভার, রয় এমারসন, আন্দ্রে আগাসি, রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের ছিল এ অর্জন।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে শুধু একটি ট্রফিই নির্ধারিত হয়নি, নির্ধারিত হয়েছে পুরুষ টেনিসের ভবিষ্যৎ দিকনির্দেশনা। মাত্র ২২ বছর বয়সে রাজাকে হারিয়ে স্প্যানিশ তরুণ বুঝিয়ে দিলেন তিনি রাজত্ব করতে এসেছেন। আর তার রাজত্বের দীর্ঘ মেয়াদি হতে চলেছে।
‘এই ট্রফির জন্য আমি কতটা পরিশ্রম করেছি, তা কেউ জানে না’ : আলকারাজ
অস্ট্রেলিয়া ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ডসø্যাম পূর্ণ করার পর ট্রফি গ্রহণ অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে নিজের অনুভূতি প্রকাশ করেন অস্ট্রেলিয়ান ওপেনজয়ী কার্লোস আলকারাজ।
শুরুতেই তিনি নোভাক জকোভিচের প্রশংসা করে বলেন, ‘আমি প্রথমে নোভাকের কথা বলতে চাই। আপনি যা করে যাচ্ছেন শুধু টেনিস খেলোয়াড়দের জন্য নয় বরং সারা বিশ্বের সব ক্রীড়াবিদের জন্য এমনকি আমার নিজের জন্যও তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ’
’জোকোভিচের টিম বন্ডিং ও পরিশ্রমের প্রশংসা করে আরো বলেন ‘আপনার দলকে সাথে নিয়ে প্রতিদিন যেভাবে আপনি কঠোর পরিশ্রম করেন, তা আমি কাছ থেকে দেখেছি। আপনাকে খেলতে দেখা আমার জন্য দারুণ উপভোগ্য।’
সার্বিয়ান কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরো বলেন, ‘আপনার সাথে একই কোর্ট ভাগ করে নেয়া আমার জন্য বিরাট সম্মানের। আপনি যা করে চলেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ- এটি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে।’
নিজের পথচলার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আলকারাজ, ‘আমার টিমকে বলতে চাই। এই ট্রফির জন্য আমি কতটা কঠোর পরিশ্রম করেছি, তা কেউ জানে না। পুরো যাত্রাটা ছিল রোলার কোস্টারের মতো।’



