মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। গত বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর, মহিষবাথান, আলোকদিয়া, লাউফুলা, বাঁশতলা ও রক্তপাড়া বাজারসহ বিভিন্ন হাট-বাজারে তিনি গণসংযোগ করছেন। এ সময় তিনি ভোটারদের সাথে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন এবং জাতীয় পার্টির পক্ষে ভোট প্রার্থনা করেন।
জনসংযোগকালে অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি ব্যবসায়ী, শ্রমজীবী, তরুণ ও বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলে এবং এলাকার সমস্যা, চাহিদা ও সম্ভাবনার কথা শোনেন। নির্বাচিত হলে তিনি এসব সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।
প্রচারকালে তার সাথে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, উপজেলা জাতীয় পার্টির নেতা অভিজিৎ দেব, আলোকদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক আবু হানিফসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।



