ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার তিন জেলার তিন ক্রেতা

Printed Edition
ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার তিন জেলার তিন ক্রেতা
ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার তিন জেলার তিন ক্রেতা

ওয়ালটনের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় একটি করে ফ্রিজ ও এসি কিনে ১০ লাখ টাকা করে পুরস্কার পেয়েছেন তিন জেলার তিন ক্রেতা। বিজয়ীরা হলেন বান্দরবানের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের ফকিরহাটের দিনমজুর কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর স্কুলশিক্ষিকা তাহমিনা আক্তার।

সুপ্রকাশ চাকমা গত ১৬ এপ্রিল বান্দরবানের ইস্টার্ন এজেন্সি শোরুম থেকে ২৮ হাজার টাকায় একটি ফ্রিজ কেনেন। একই দিনে কুদ্দুস হাওলাদার ফকিরহাট ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে ৪২ হাজার ৬৯০ টাকার একটি ফ্রিজ ক্রয় করেন। তাহমিনা আক্তার ২১ এপ্রিল নরসিংদীর ওয়ালটন প্লাজা থেকে ৬৬ হাজার ৩০০ টাকায় ১.৫ টনের একটি এসি কেনেন। পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করার সাথে সাথেই তিনজনের মোবাইলে ১০ লাখ টাকা পাওয়ার বার্তা আসে।

পৃথক তিনটি অনুষ্ঠানে বিজয়ীদের হাতে চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান এবং জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। অনুষ্ঠানগুলোতে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান ফিরোজ আলম, এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাহমিনা আক্তার বলেন, “একটি এসি কিনে এত বড় পুরস্কার পাব, কখনো ভাবিনি। এই অর্থ পরিবারের অনেক উপকারে আসবে।” সুপ্রকাশ চাকমা জানান, জীবনে অনেক লটারি কিনেও কখনো পুরস্কার পাননি, অথচ একটি ফ্রিজ কিনেই মিলল ১০ লাখ টাকা।

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান ফিরোজ আলম জানান, বিগত সিজনগুলোতে সারা দেশে প্রায় ৫০ জন ক্রেতা এই ক্যাম্পেইনে মিলিয়নিয়ার হয়েছেন। বিশ্বের ৫৫টিরও বেশি দেশে রফতানি হওয়া ওয়ালটনের পণ্য কিনে দেশের টাকা দেশে রাখার আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি।