জাপানের পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প

Printed Edition

আনাদোলু

জাপানের জনবহুল দ্বীপ হোনশুর পূর্ব উপকূলে গতকাল শুক্রবার ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়াতে প্রদেশের ওফুনাতো শহর থেকে প্রায় ৪৯ কিলোমিটার (৩০ মাইল) পূর্ব-দক্ষিণপূর্বে।

স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে (জিএমটি ১১২২) এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সুনামির সতর্কবার্তা জারি করা হয়নি। সরকারি কর্মকর্তারা জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।