আলজাজিরা
পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত একটি নৌকায় মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় শুক্রবার দুইজন নিহত এবং একজন বেঁচে গেছেন। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে মার্কিন সাউদার্ন কমান্ড।
ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে একটি কালো নৌকার আকৃতি ফুটে ওঠে। এর পরপরই সমুদ্র থেকে আগুন উঠতে দেখা যায়। সাউদার্ন কমান্ড জানিয়েছে, তারা বেঁচে যাওয়া ব্যক্তির জন্য অনুসন্ধান ও উদ্ধার ব্যবস্থা সক্রিয় করতে অবিলম্বে মার্কিন কোস্টগার্ডকে অবহিত করেছে। হোয়াইট হাউজ বুধবার ঘোষণা করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন মার্কিন সন্ত্রাসবিরোধী কৌশলে স্বাক্ষর করেছেন। তিনি পশ্চিম গোলার্ধে মাদক গোষ্ঠীকে নির্মূল করাকে প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছেন।



